সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় খড়ের পালা দিয়ে বেরিকেট দেওয়ার অভিযোগ

বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় খড়ের পালা দিয়ে বেরিকেট দেওয়ায় গ্রামের জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে উপজেলার আলোকদিয়ার পার কৃষ্ণপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জুয়েল রানা, ঐ গ্রামের বাসিন্দা শাহীনুর ইসলাম, মিল্লাত হোসেন, সোহেল রানা সহ আরো কয়েকটি পরিবারের লোকজন জুয়েল রানার বাড়ীর পাশ দিয়ে দীর্ঘদিন যাবত চলাচল করে আসছে। হঠাৎ করে গত কয়েক দিন পূর্বে একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন উক্ত যাতায়াতের রাস্তার মাঝে খড়ের পালা দিয়ে বেরিকেট দিয়ে বাধা সৃষ্টি করেছে। এব্যাপারে জুয়েল রানা বলেন, গ্রামের জন সাধারণ এই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন যাবত যাতায়াত করে আসছে। গত কয়েক মাস পূর্বে মোশারফ হোসেনের সঙ্গে বাকবিতন্ডা হয়। গ্রামের গুণ্যমান্য ও ইউপি সদস্য সহ বিষয়টি নিয়ে সমঝোতা করে দিয়েছিলেন। সবকিছু তোয়াক্কা করে পুনরায় গায়ের জোরে রাস্তায় বেরিকেট সৃষ্টি করে। এব্যাপারে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন বলেন, ইতিপূর্বে উভয় পক্ষের মধ্যে রাস্তাটি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। আবারও উক্ত রাস্তা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। গ্রামবাসিদের সহযোগিতা নিয়ে বিষয়টি নিরসনের চেষ্টা করা হবে।

Check Also

শজিমেকে ভুল চিকিৎসায় মালেকের মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকসহ ৪০ জনের বিরুদ্ধে এজাহার

বগুড়া সংবাদ  : শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আব্দুল মালেক (নাম/বয়স এজাহারে উল্লেখিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *