সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান আমরা কার্ডের সুবিধা চাই না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন

বগুড়া সংবাদ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, কোন করুনা বা কার্ডের সুবিধা চাই না, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন। আমরা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চাই । নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস নির্ধারন এবং এ ৬ মাসের ভাতা দিতে হবে। জাতীয় বাজেটে ১০ শতাংশ শ্রমিকদের জন্য বরাদ্দ রাখতে হবে। তিনি শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিক সংগঠনের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, জুলুম নির্যাতন সহ্য করা হবে না । যেকোন মূল্যে এসব অনিয়ম অত্যাচার প্রতিরোধ করা হবে। যারা এসব করবে তারা জনরোষে পড়বে। প্রধান অতিথি আরো বলেন, মানুষের তৈরী শ্রম আইনে শ্রমিকদের মুক্তি আসবে না। এ জন্য ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রতিনিধিদেরকে প্রতিটি এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠন গড়ে তোলার আহবান জানান। সংগঠনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক আব্দুল মতিন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান ,নায়েবে আমীর আ্দুল বাছেদ, মহানগরী সভাপতি আজগর আলী , সেক্রেটারী আনোয়ারুল ইসলাম । উক্ত সম্মেলনে জেলার ৮০ টি ট্রেড ইউনিয়নের পূরুষ ও নারী প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। প্রধান অতিথি একই স্থানে রাতে সংগঠনের মহানগরী শাখার আওতাধীন ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন। এখানে মহানগরীর ২১টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

Check Also

শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় খড়ের পালা দিয়ে বেরিকেট দেওয়ার অভিযোগ

বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় খড়ের পালা দিয়ে বেরিকেট দেওয়ায় গ্রামের জনসাধারণের চলাচলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *