সর্বশেষ সংবাদ ::

ধুনটে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন না থাকায় ১১ গাড়ি চলকের জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন না থাকায় ১১ জন গাড়ি চালককে ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধুনট পৌরসভার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, ধুনট পৌরসভার সম্মুখ রাস্তায় বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন না থাকায় ১১ জন ব্যক্তিকে সড়ক পরিবহন আইন মোতাবেক ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *