সর্বশেষ সংবাদ ::

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি অফিসার সামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রেহানা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত সভায় সা¤প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে ধুনট উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

Check Also

বগুড়ায় নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু

বগুড়া সংবাদ  : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ ‘মহিলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *