সর্বশেষ সংবাদ ::

ধুনটে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বাক প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) বিকালে ওই ভুক্তভোগি গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাম বল্লভপুর গ্রামের জনৈক এক ব্যক্তির (৩০) স্ত্রী বাক প্রতিবন্ধী (৩৫)। তার স্ত্রী কথা বলতে না পারায় প্রতিবেশি নায়েব আলীর ছেলে আলম হাসান (৪৫) তাকে মিথ্যা প্রলোভন সহ কু-প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছে। এমতাবস্থায় ২২ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে ওই গৃহবধু রান্না করার সময় আলম হাসান তাকে টাকার লোভ দেখায়। কিন্তু ওই গৃহবধু এতে রাজি না হওয়ায় আলম হাসান তাকে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা করে। ঐসময় গৃহবধুর শ^াশুড়ি বাড়িতে আসলে আলম হাসান দ্রæত তার বাড়ি থেকে পালিয়ে যায়। এঘটনায় নিরুপায় হয়ে শনিবার বিকালে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসানকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *