সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম ভোলা  উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের মৃত-নজরুল ইসলামের ছেলে। তিনি সান্তাহার ইউনিয়ের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। গতকাল রোববার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গতকাল রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আমিরুল ইসলাম ভোলা নামের ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *