সর্বশেষ সংবাদ ::

সভাপতি রাজিব ও সম্পাদক তুহিন সান্তাহারে দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন এই কমিটি ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম সেটু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার বাবলু প্রমূখ। ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে মহিদুল ইসলাম রাজিবকে সভাপতি ও ইসমাইল হোসাইন তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যান পদে সিনিয়র সহ-সভাপতি রাজিব হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম রায়হান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান শুভ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিজার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর আহম্মেদ ইমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদ মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জোবায়ের আলম, সাংস্কৃতি ও বিনোদন বিষয়ক সম্পাদক লুৎফর মন্ডল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রাজু মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নওফেল হোসেন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, কার্য নির্বাহী সদস্য নওশাদ আলী সুমন, মশিউর রহমান সবুজ, সজিবুর রহমান সজিব। এছাড়াও উপদেষ্টা হিসেবে যাদের নির্বাচিত করা হয়েছে তাঁরা হলেন- তাজ উদ্দীন আহমেদ, কামাল হোসেন মন্ডল, নওফিল আল-আমিন রবি, আসলাম হোসেন, নাজমুল হক, রেজাউল ইসলাম, আবু বক্কর, জিল্লুর রহমান ও এবাদুর রহমান।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *