সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলী বিএনপি নেতা আতিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ( জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গাবতলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আতিকুর রহমান আতিকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃক্ষ বিতরণ করেন সাবেক মেয়র সাইফুল ইসলাম। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আতিকুর রহমান আতিকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে ২৫জুলাই শনিবার বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মসজিদের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ‘৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আবু হাসনাত শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছার রহমান, যুবদল নেতা তাজুল, আ: গনি, নিপুন, ছনি, বাবু, সাহিন, পলাশ, মোহন, আ: মান্নান, সেলিম, কামাল, মোস্তা, স্বেচ্ছাসেবকদল নেতা দৌলত, কমল, ছাত্রদল নেতা রাহী, মুন্না, রিয়াদ, মঈনুল, ফেরদৌস প্রমুখ।

 

Check Also

ভিডিও-সংবাদ ভাইরাল হওয়ার পর বগুড়ায় ছোরা প্রদর্শনকারী রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ভাইরাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *