সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ১০ হাজার পরিবারকে কুরবানী গোস্ত উপহার

বগুড়া সংবাদ :  রবিবার দিনভর বগুড়া শহর জামায়াতের উদ্যোগে অসহায় ১০ হাজার পরিবারকে কুরবানী গোস্ত উপহার প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় জামিলনগরে কর্মসুচীর উদ্বোধন করেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন। বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন জানান এবারের ঈদুল আজহায় বগুড়া শহর সাংগঠনিক এলাকায় অসহায় ১০ হাজার পরিবারকে কুরবানীর গোস্ত উপহার প্রদান করা হয়।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *