সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সারজিস আলমের বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া সংবাদ :   বগুড়ায় এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত কয়েকজন ।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের পৌর পার্কে টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করে নীরব ভূমিকায় ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার বিকালে ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের’ দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অপরদিকে, এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

বিকাল পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের একাংশ “ভুয়া ভুয়া” স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর পরপর তিন দফা মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এমনকি সারজিস আলম বক্তব্য দেয়ার সময়ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।

তবে এই সংঘর্ষ নিয়ে কোনো পক্ষের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

 

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *