সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে পুলিশের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আনিসুর রহমান (৪৩) ও তার ছেলে রবিউল ইসলাম (২৪)।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে পুলিশ উপজেলার দেওতা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *