সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ পাঁচ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ করা হয়েছে। সেই সাথে আড়ৎদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে রাণীনগর উপজেলা প্রশাসনিক ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে,এদিন দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ বাজারে নিষিদ্ধ রূপচাঁদা মাছ বিক্রির সময় দেড় মন মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে আড়ৎদার হামিদুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনের ৫ (১) ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছগুলো বিধি মোতাবেক নিস্পত্তি করা হয়েছে। অভিযানে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব,সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
মো: সাহাজুল ইসলাম

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *