সর্বশেষ সংবাদ ::

মরহুম সাংবাদিক ইউনুসের স্মরনে বগুড়া প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দৈনিক মুক্তবার্তার ফটোসাংবাদিক, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মরহুম ইউনুস উদ্দিনের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমআ প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, ফটোসাংবাদিক জেড এ মিলন প্রমূখ। শেষে মরহুম ইউনুস উদ্দিনের রুহের মাগফেরাতক কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এফ শাহজাহান। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যরা দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ফটোসাংবাদিক ইউনুস উদ্দিন রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ইন্তেকাল করেন।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *