সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সরিষার তেল মিলে বেল্টের সাথে প্যাচিয়ে নারী শ্রমিক নিহত

বগুড়া সংবাদ : বগুড়ায় কিরণ সরিষার তেল মিলে কাজ করার সময় অসতর্কতা বসত মিলে কাপড় জড়িয়ে সাভা (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত নারী শ্রমিকের বাড়ি বগুড়া শহরের মালতিনগর এলাকায়। তিনি ঐ এলাকার আবুল কাশের মেয়ে এবং একজন তালাকপ্রাপ্তা নারী ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের মালতিনগর এলাকার বনানী পুলিশ ফাঁড়ির পিছনে কিরণ সরিষার মিলে কাজ করার সময় ঐ নারী শ্রমিক মোটরের বেল্টের সাথে প্যাচিয়ে গুরুতর জখম প্রাপ্ত হন। পরে তাকে মিলে কর্মরতরা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নেওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরন করেন।

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *