সর্বশেষ সংবাদ ::

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

 

বগুড়া সংবাদ : মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী বগুড়ার ব্যানারে শহরের সাতমাথায় প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে থানা মোড় ঘুরে আবারও সাতমাথায় এসে শেষ হয়। সাধারণ শিক্ষার্থীদের মিছিলের পর সাতমাথায় শিক্ষার্থীদের আরও একটি মিছিল এসে সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ থেকেও শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Check Also

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *