সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হোটেল ড্রিম প্যালেস থেকে নয় নারীসহ আটক ১৬

বগুড়া সংবাদ : বগুড়া আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয় নারীসহ ১৬জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিসির ইন্সপেক্টর রাকিব হোসেন। ডিবির এই কর্মকর্তা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়৷ এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্রগ্রাম ও কুমিল্লা এলাকায়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *