সর্বশেষ সংবাদ ::

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে বিএনপির   কর্মশালা অনুষ্ঠিত 

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ)  : রাষ্ঠ কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে বগুড়া  শিবগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২৪ জানুয়ারি) বিকালে উপজেলা শহীদ হাফিজার রহমান অডিটরিয়ামে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, আব্দুল ওহাব এর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন  স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য  ড, মাহাদী আমিন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান,  নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভি সি প্রফেসর ড. মোহাঃ হাসানাত আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুম,  সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি  প্রমূখ। কর্মশালায় ১২ টি ইউনিয়নে ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Check Also

মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে পৌর মহিলাদলের সভানেত্রী সুরভীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *