সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলার সংবাদ

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে আদুরী  আকতার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ছাগলধরা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। আদুরীর পরিবার বর্তমানে সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে বসবাস করেন । সে অনুশীলন …

Read More »

বগুড়ায় ঈদের মাঠে যাওয়া সময় বাস চাপায় প্রাণ গেলো বাবা ছেলের

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে চান মিয়া (৩৫) ও তার শিশু পুত্র আব্দুল্লাহ (৫) নামে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া …

Read More »

দীর্ঘ ২২ বছর পর ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি গঠন ‘নতুন কমিটি পেয়ে আবারো উজ্জীবিত নেতাকর্মীরা’

বগুড়া সংবাদ : দীর্ঘ ২২ বছর পর বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি পেয়ে আবারো উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। সম্পতি এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মিলন মিয়াকে সভাপতি, শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে অন্যদের …

Read More »

রাত পোহালেই কোরবানি,কোরবানি কে কেন্দ্র করে বগুড়ায় দা, ছুরি ও চাপাতির দোকানে ভিড়

বগুড়া সংবাদ :রাত পোহালেই কোরবানি,আর কোরবানি কে কেন্দ্র করে বগুড়ায় পশু জবাই করার বড় বড় ছুরি, হাড় কাটার বড়-মাঝারি আকারের দা, চামড়া ছাড়ানোর বিভিন্ন মাপের চাকু, মাংস কাটার বড়-মাঝারি মাপের বটি শোভা পাচ্ছে দোকানে দোকানে।শেষ সময়ে দোকানে দোকানে ভিড় বাড়ছে,সঙ্গে বেচা বিক্রিও বাড়ছে। কোরবানির পশু কেনার শেষ দিকে এসে চূড়ান্ত …

Read More »

বগুড়ায় ছাত্রদলের পদবঞ্চিতদের অনশন ভাঙালেন বিএনপি নেতারা

বগুড়া সংবাদ : বগুড়ায় সদ্য ঘোষিত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা বৃহস্পতিবার (৫ জুন) রাতে পানি পান করে তাদের আমরণ অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশনরত নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম …

Read More »

বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহে এবারও নারীদের জন্য ঈদুল আজহা নামাজ আদায়ের ব্যবস্থা

বগুড়া সংবাদ : পবিত্র ঈদুল আজহায় বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবারও নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে বা বৃষ্টি হলে একই সময়ে বিকল্প ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নিউমার্কেটসংলগ্ন কেন্দ্রীয় বড় মসজিদ …

Read More »

বগুড়ার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. বিপুল চন্দ্র রায় আর নেই

বগুড়া সংবাদ : বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায় আর নেই। আজ ৫ জুন সকাল ১০টা ৪০ মিনিটে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি …

Read More »

সান্তাহার পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারনে  বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা!

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার দৈনিক বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত ১ মাস ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাছ বাজারের অবস্থা বড়ই নাজুক। সেখানে মাছ ক্রেতা ও বিক্রেতাদের অবস্থান করা খুবই কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে মৎস্যজীবী আড়ৎদার সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা …

Read More »

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বগুড়া শহরবাসীর প্রতি শহর জামায়াতের শুভেচ্ছা প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা -বগুড়া শহর জামায়াত।

বগুড়া সংবাদ : পবিত্র ঈদুল আযহা’র প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র, স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল …

Read More »

সোনাতলায় বিএনপি নেতাকর্মিদের মাঝে শিল্পপতি রিপনের ঈদ উপহার বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান,শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন ব্যক্তিগত উদ্যোগে বুধবার,৪জুন আগুনিয়াতাইর বাগানবাড়ি ট্রাষ্ট চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মিদের মাঝে আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষ্যে ঈদ শুভেচ্ছা (উপহার) স্বরূপ বস্ত্র বিতরণ করেন। বিতরণ পূর্ব তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। মহিদুল …

Read More »