সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ গ্রেপ্তার

বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ গ্রেপ্তার

বগুড় সংবাদ :  বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তৌহিদ আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার তৌহিদ বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। তাঁর নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার বাজার এলাকা থেকে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদের নামে একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে৷

Check Also

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

  বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *