সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

বগুড়া সংবাদ:  বগুড়ার কাহালু উপজেলার সাবানপুর- কালীপাড়া সড়কে গত বুধবার রাতে পিক আপ ভ্যানের চাপায় পড়ে ঘটনাস্থলে বুলু মিয়া (৬০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুলু মিয়া ভাগজোড় (কালীপাড়া) গ্রামের মৃত রমজান আলীর পুত্র। জানা যায়, বুলু মিয়া রাতে কালিপাড়া মাঠে তার মনিচ চাষের জমিতে শ্যালো-মেশিন দেখে জমিতে মাছ ধরতে যায়। এ সময় তার ঘুমের ভাব হলেসে পাকা রাস্তার উপর ঘুমিয়ে পড়ে। সাবানপুর দিক থেকে অপ্সাত
১টি পিকআপ ভ্যান জামগ্রামের দিকে যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাহালু থানার এস আই মহিউদ্দিন বুলু মিয়ার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষে কেউ বাদী না হওয়ায় লাশ পরিবারের কাছে
লাশ হস্তান্তর করা হয়েছে।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *