সর্বশেষ সংবাদ ::

নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে বঙ্গবন্ধুর সৈনিকেরা- আসাদুর রহমান দুলু

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে রাগেবুল আহসান রিপুকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বিকেলে প্রচার মিছিল জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে বঙ্গবন্ধুর সৈনিকেরা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তলাবিহীন ঝুড়ির দেশকে হাতে নিয়ে ছিলেন শেখ হাসিনা। সেই দেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের সামনে উন্নয়ন এখন দৃশ্যমান। স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে উন্নয়ন।  এই উন্নয়ন ত্বরান্বিত করতে শেখ হাসিনা মনোনীত রাগেবুল আহসান রিপুকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
বিকেল ৫টায় শহরের টেম্পল সড়কে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রচার মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী হাসনা খাতুন, কোহিনুর বেগম, লাভলী বেগম, নাজমা পারভিন, সাবেরাত ইসলাম মুন্নি, বিলাসী রানী, ফাতেমা বেগম ছন্দ, সারমিন্দ খান, সিদ্দিকা সুলতানা, রেশমি, মাকসুদা বেগম, আফরোজা, মিনিয়ারা বেগম, সৃতি, বৃষ্টি, শান্তি, রেশমা প্রমুখ।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *