সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌরসভার সংরক্ষিত ১নং ওর্য়াড কাউন্সিলর পদে উপ-নির্বাচন ২৭ জুলাই

বগুড়া সংবাদ : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য কাহালু পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওর্য়াড কাউন্সিলর মোছা. আছমা বেগম পদত্যাগ করেন। পদত্যাগ করার পর উক্ত আসনটি শূন্য ঘোষনা করা হয়।

গত ২৭ জুন গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কাহালু পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওর্য়াড কাউন্সিলর পদে উপ-নির্বাচন ২৭ জুলাই/২৪্ইং অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্রের দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ৫ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই ও ভোট গ্রহনের তারিখ ২৭ জুলাই।
উপ-নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু পৌরসভার উপ-নির্বাচনের রিটানিং অফিসার ও বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান।

Check Also

বগুড়ায় বিএমডিসির নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বগুড়া সংবাদ : বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *