

বগুড়া সংবাদ : বগুড়ার উত্তর কাটনারপাড়া যুব সমাজের উদ্যোগে অত্র এলাকার সুবিল ব্রীজ মাঠে আজ ১১ই সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শুক্রবার বিকেল ৪.০০ ঘটিকায় ‘১ম তম প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ইং’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণকারী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বন্ধন বনাম রংধনু।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেফতা আল রশিদ মিল্টন, সভাপতি, ০৩নং ওয়ার্ড যুবদল, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অনিক সরকার, স্বত্বাধিকারী, মেসার্স মনিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, বগুড়া এবং জনাব মোঃ নাঈম ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, গলাপট্টি, বগুড়া।
আজকের ফুটবল ম্যাচে রংধনু স্পোর্টিং ক্লাব জয় লাভ করে,
রানার্স অফ বন্ধন স্পোর্টিং ক্লাবক রাজহাঁস বিজয়ী রংধনু স্পোর্টিং ক্লাবকে ছাগল উপহার দেন অতিথিরা। উক্ত অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাঈদ হোসেন সিনিয়র সহ সভাপতি ৩ নং ওয়ার্ড যুবদল, মোঃ সালমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ৩ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ সিয়াম হোসেন মোহর সহ-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, মোঃ সোহেল রানা সাবেক সহ-সভাপতি ৩ নং ওয়ার্ড যুবদ, মোঃ সাব্বির শেখ সাবেক সভাপতি ৩ নং ওয়ার্ড যুবদল জনাব মোঃ বাদশা (বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী, বগুড়া), জনাব মোঃ রাসেল সরকার (স্বত্বাধিকারী, মিষ্টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, বগুড়া), জনাব মোঃ বাবলা শেখ (বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া) এবং জনাব মোঃ বাবু (বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া)।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ মনির উদ্দিন সরকার (বিশিষ্ট ব্যবসায়ী, কলিয়ারলেদ), জনাব মোঃ শামীম সরকার (বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া) এবং জনাব মোঃ সাগর খলিফা (সদস্য সচিব, ০৩নং ওয়ার্ড, স্বেচ্ছাসেবকদল)। পুরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উত্তর কাটনারপাড়া সুবিল ব্রীজের সকল সদস্যবৃন্দ। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুব সমাজের বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা