সর্বশেষ সংবাদ ::

কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে

বগুড়া সংবাদ :বগুড়ার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাসুদ (সুমন) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগমকে বুধবার সন্ধ্যায় শেখাহার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে বীরকেদার ইউনিয়নবাসীর পক্ষ হতে গণ-সংবর্ধনা প্রদান করা হয়।

গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল হক মন্টু। ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ।
শেখাহার মন্টু স্পোটিং ক্লাবের সভাপতি ও শেখাহার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মইফুল ইসলাম এর স ালনায় গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাজ্জাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান রুমি, যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হাসান মাষ্টার, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউ পি সদস্য আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রিপন, মন্টু স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ (জুয়েল) প্রমূখ। গণ-সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Check Also

সাবগ্রাম স্ট্যান্ডে যুবককে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

বুধবার (২৭ মে) সন্ধ্যার পর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম স্ট্যান্ডের বাজার রোড এলাকায় মোঃ জয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *