সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই নারী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার সদর উপজেলার নামুজা ও গোকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার হান্নানের স্ত্রী মাহফুজা বেগম ও নামাজগড় তেতুলতলা এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম । এদের মধ্যে মাহফুজার নামে বগুড়া সদর থানায় দুইটি, জয়পুরহাট থানায় দুইটি এবং রিনা বেগমের নামে বগুড়া ও গাইবান্ধায় ৬টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামুজা এলাকা থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *