সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৮৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

বগুড়ায় ৮৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ায় ৮৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। , কুড়িগ্রাম হতে বগুড়াগামী মা-মনি পরিবহনের একটি বাসে একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯/০৬/২৪ তারিখ সকাল ০৫৩০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন গোকুল বিসমিল্লাহ হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী  মোঃ নাজমুল হোসেন (৪৫), পিতা- মোঃ মতিয়ার রহমান, মাতা-মোছাঃ উম্মে হাসি, সাং- মানিক কাজি, থানা- ভুরুঙ্গমারী, জেলা- কুড়িগ্রাম’কে তাদের বিশেষ কায়দায় রক্ষিত ৮৬ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল, ০১টি সীম ও ৪৩০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *