সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার নিশিন্দারা রংপুর-ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদরের হাটিরপাড়া এলাকার মাসুম মিয়া এবং নাগেশ্বরী উপজেলার বেবীপুর ভিতরবন্দ এলাকার সঞ্চয় কুমার মহন্ত। এদের মধ্যে মাসুমের নামে বগুড়া সদর থানায় একটি এবং সঞ্চয়ের নামে বগুড়া সদর থানায় দুইটি মাদক মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানা হইতে ঢাকাগামী একটি শ্যামলী এনআর ট্রাভেলস এ অভিযান পরিচালনা করা হয়। এতে মাসুম ও সঞ্চয়ের কাছ থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, দুইটি সীমসহ মোবাইল ও নগদ এক হাজার একশো টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *