সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

আদমদীঘিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১মে) শুক্রবার সকালে উপজেলা হলরুমে দিবসটির তাৎর্পয নিয়ে এক আলোচনা সভা সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তামাক মহামারী এবং প্রতিরোধ যোগ্য মৃত্যু, তামাক  ব্যবহারে বিপদ সর্ম্পকে সচেতনতা বাড়াতে এবং সেবন কমাতে কার্যকর নীতির পক্ষে সমর্থন ও রোগের প্রতি দৃষ্টি আর্কষন করার জন্য দিবসটি পালন করা হয়। তামাক ব্যবহারের বিপদ সর্ম্পকে সচেতনতা বাড়াতে এবং সেবন  কমানো দিবসের মূল উদ্যোশ্য। দিবসটির আলোচনা  সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মেডিকেল আবাসিক অফিসার ডাঃ মাহবুব  হোসেন, আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার প্রমুখ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *