সর্বশেষ সংবাদ ::

ধুনটে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

বগুড়া সংবাদ  :৷ বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এই দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলো- ধুনট সদরপাড়া এলাকার মৃত মোংলা স্বর্ণকারের ছেলে আমিনুল ইসলাম আমু (৪৫), একই এলাকার আব্দুল বারিক স্বর্ণকারের ছেলে রাজিব হোসেন (৩৭) ও মৃত মতি প্রামানিকের ছেলে লাল মিয়া (৩৮)।

দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে আমুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, রাজিবকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং লাল মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরআগে ধুনট পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব জানান, মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত তিনকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

Check Also

পচাঁচিয়ায় ধাপসুলতানগঞ্জ হাট পরিদর্শনে সংসদ সদস্য বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি হাট পরিদর্শনকালে ইজারা প্রদান না করে খাস কালেকশন করা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *