
বগুড়া সংবাদ :৷ বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এই দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলো- ধুনট সদরপাড়া এলাকার মৃত মোংলা স্বর্ণকারের ছেলে আমিনুল ইসলাম আমু (৪৫), একই এলাকার আব্দুল বারিক স্বর্ণকারের ছেলে রাজিব হোসেন (৩৭) ও মৃত মতি প্রামানিকের ছেলে লাল মিয়া (৩৮)।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে আমুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, রাজিবকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং লাল মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরআগে ধুনট পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব জানান, মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত তিনকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।