সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় বিস্কুট ব্যবসায়ী নিহত

 

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক বিস্কুট ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলাহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন বিস্কুট ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে জাহাঙ্গীর আলম বাবু রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৫৪০) তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাক ও ট্রাকচালককে আটক করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা

Check Also

বগুড়ায় সমবায় ব্যাংকের পাঁচ দোকান দখলমুক্ত করে ‘সমবায় টাওয়ার’ নির্মাণের উদ্যোগ

বগুড়া সংবাদ : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত শতবর্ষী সমবায় ব্যাংক লিমিটেডের পাঁচটি দোকানঘর দখলমুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *