সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শিকড় পিঙ্ক প্যালেস নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া নগরীর খান্দারস্থ কৃষি ফার্মের সামনে শিকড় হাউজিং এন্ড বিল্ডার্সের ৪র্থ প্রজেক্ট শিকড় পিঙ্ক প্যালেস নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ মানিক, পরিচালক আব্দুল হাদী শফিক, মোজাম্মেল হোসেন, সাব্বির শাহরিয়ার শুভ, মেহেদী হাসান, আবু সুফিয়ান পলাশ, ইলিয়াস মাখদুম, অ্যাডভোকেট আল আমিন, রেজওয়ানুল ইসলাম ও শেয়ার মালিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সুত্রাপুর মসজিদে আকসার ইমাম মাওলানা রুকন উদ্দিন।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, শেয়ার মালিক অর্পিত দায়িত্ব যথাযথ আমানতদারি, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে আপনাদের কাছে হস্তান্তর করাই আমাদের বড় চ্যালেঞ্জ। মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন যদি কাজের মধ্যে কোন ভুল ত্রুটি দেখেন তাহলে অবশ্যই গঠনমূলক উদ্দেশে আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সেই পরামর্শের আলোকে সংশোধন করবো।

Check Also

বগুড়ায় প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়ীতে বিদায় দিল শিক্ষার্থীরা

বগুড়া সংবাদ  : বগুড়ায় ঘোড়ারগাড়ীতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানালো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বগুড়া মহানগরীর বাদুরতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *