সর্বশেষ সংবাদ ::

কাহালুতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে গত বুধবার রাতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর মৃত শ্রমিকদের এককালীন চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী সভাপতি ইমরান হোসেন সুলতান।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি, রাজশাহী ও রংপুর বিভাগ শ্রমিক ফেডারেশন এর আহবায়ক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সহ-সভাপতি মো. আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান সামছু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান. সাধারণ সম্পাদক ও মুরইল পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা বিশ্রামাগারের সাবেক সভাপতি শাহাদত হোসেন মন্টু, আব্দুল মান্নান, সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, জিল্লুর রহমান সহ জেলা ও উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ম স্তরের নেতৃবৃন্দ।

ক্যাপসনঃ কাহালুতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন এর মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ কহালু- নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। প্রতিনিধিঃ

কাহালুর মুরইলের শ্যামল খান এর চাচাতো ভাইয়ের পুকুর
হতে 1 লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি থানায় অভিযোগ
কাহালু (বগুড়া) প্রতিনিধঃ বুধবার রাতে বগুড়ার কাহালুর মুরইল খাঁপাড়া সোনাদিঘী নামে পুকুর হতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি কাহালু থানায় লিখিত অভিযোগ। মুরইল খাঁপাড়া গ্রামের বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল খান এর চাচাতো ভাই শাকিল খান এর পত্তন নেওয়া পুকুর থেকে একটা ১০ কিলো জেনারেটর যার মূল্য ৩৫ হাজার টাকা, একটা ২৫ কিলো সাইফিন ইঞ্জিন যার মূল্য ৪০ হাজার টাকা, একটা সাবমারসিবল পাম যার মূল্য ১৮ হাজার টাকা, বিআরবি চার কয়েল তার যার মূল্য ২৭ হাজার টাকা সর্বমোট এক লাখ ২০ হাজার টাকার মালামাল চোরেরা ঘরের তালা ভেঙ্গে মালামাল নিয়ে গেছে। উক্ত ঘটনায় শ্যামল খানের চাচাতো ভাই শাকিল খান কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি কাল থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়ায় প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়ীতে বিদায় দিল শিক্ষার্থীরা

বগুড়া সংবাদ  : বগুড়ায় ঘোড়ারগাড়ীতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানালো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বগুড়া মহানগরীর বাদুরতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *