সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো বিশ্বখ্যাত ‘সিপি ফাইভ স্টার’

বগুড়া সংবাদ :  রশিদুর রহমান রানা শিবগঞ্জ : আন্তর্জাতিক মানের ফাস্ট ফুডের স্বাদ হাতের নাগালে পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো থাইল্যান্ডের বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ব্র্যান্ড ‘সিপি ফাইভ স্টার বাংলাদেশ’ (CP Five Star Bangladesh)।

আজ ৮ই অক্টোবর (বৃহস্পতিবার) শিবগঞ্জের ‘নগর বন্দর’ এলাকার হাসপাতাল রোড সংলগ্ন স্থানে এক জমকালো আয়োজনের মাধ্যমে আউটলেটটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটি ‘জুলফিকার বাইটস’ (Zulfikar Bites)-এর পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, প্রভাষক আশরাফুল ইসলাম, আলহাজ্ব আঃ বাসেদ মোস্তাফিজুর রহমান মোস্তা প্রমূখ। প্রতিষ্ঠানের পরিচালক জুলফিকার রহমান বলেন স্থানীয় বাসিন্দারা যাতে মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে আন্তর্জাতিক মানের মানসম্মত ও সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্যরসিকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হলো—মাত্র ২৫ টাকা থেকে শুরু করে ১৪৯ টাকার মধ্যেই মিলবে সিপি ফাইভ স্টারের সব জনপ্রিয় ও সুস্বাদু ফাস্ট ফুড আইটেম। সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক স্বাদের এমন সুযোগে উদ্বোধনী দিনেই স্থানীয়দের মাঝে দারুণ উদ্দীপনা ও ভিড় লক্ষ করা গেছে।

Check Also

বগুড়ায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার রহমাননগর শাখা সমূহের বার্ষিক পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  : শিক্ষার্থীদের মেধা, কৃতিত্ব ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বগুড়ায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *