সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

 

বগুড়া সংবাদ  :অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১ অ‌ক্টোবর বৃহস্প‌তিবার বিকা‌লে বগুড়া জেলা শিল্পকলা একা‌ডে‌মিতে নজরুল প‌রিষদ, বগুড়ার আ‌য়োজ‌নে এই অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।
সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জাসাস বগুড়ার আহবায়ক ওয়া‌হিদ মুরাদ। সভাপ‌তিত্ব ক‌রেন নজরুল প‌রিষদ বগুড়ার ভারপ্রাপ্ত আহবায়ক ওবায়দুল্লাহ লিটন। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন দৈ‌নিক ইন‌কিলা‌বের বি‌শেষ সংবাদদাতা মহ‌সিন আলী রাজু।
নজরুল প‌রিষদ বগুড়ার সদস‌্য ক‌বি এইচ আ‌লিম এর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন নজরুল প‌রিষদ বগুড়ার সদস‌্য সচীব হাকীম ম‌জিদ‌ মিয়া। অনুষ্ঠা‌নে সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন রংপুর বেতা‌রের কণ্ঠ শিল্পী প্রণব কান্ত সান‌্যাল, অর্ক, শুক্লাধর, হামদ ও নাত প‌রি‌বেশন ক‌রে  অন‌্যান‌্য শিল্পীরা।

Check Also

তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *