সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

ঢ়য়

বগুড়া সংবাদ  : : নবগঠিত বগুড়া মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহার গুলনাহার ইভা, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, রাজশাহী বিভাগীয় সভাপতি আরমান আলী, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া মহানগর সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সহ-সভাপতি গুলজার আলী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু, দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।
দোয়া শেষে নেতৃবৃন্দ নবগঠিত বগুড়া মহানগর জিসাস কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

বগুড়ার ধুনটে চুরির ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার ৯৪টি স্মার্টফোন, আটক ৮

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট বাজারের একটি দোকান থেকে চুরির মাত্র তিন ঘণ্টার মধ্যে ৩৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *