

বগুড়া সংবাদ :“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার কাহালুতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় কাহালু উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা খানম।
কাহালু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান আবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. জানাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তাফাজ্জল হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুব হাসান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, সমাজসেবা কার্যালয়ের সাবেক ইউনিয়ন কর্মী আফতাব হোসেন ও সাবেক কর্মচারী ভূপেন্দ্রনাথ পালসহ অনেকে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ ব্যক্তি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ক্যাপশন: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা