সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার চেক বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালুতে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌর এলাকার দলগাড়া গ্রামের সাতজন উপকারভোগীর প্রত্যেককে ৯৫ হাজার ৫৪২ টাকা করে মোট ৬ লাখ ৬৮ হাজার ৭৯৪ টাকার চেক বিতরণ করা হয়।

উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিকসহ সংশ্লিষ্টরা।

 

Check Also

বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে আবুল কালাম আজাদ

বগুড়া সংবাদ : বগুড়ায় বাংলাদেশ শিশু একাডেমির জেলা শাখার পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *