
বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজঃ ১৯৬২)-এর সাংগঠনিক উন্নয়ন, বিভিন্ন কর্মকাণ্ডে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন এবং সংগঠনের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ সংগঠনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত উপদেষ্টা কমিটিতে রয়েছেন— বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, মুখ ও বধির স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল মতিন মন্ডল, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ঠিকাদার মো. ছলেমান আলী, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সৌরভ হাসান শিবলু, বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক মো. নুরুল হুদা এবং বগুড়া মহানগর বিএনপির ১০ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এ মোছাদ্দেক রানা।
সংগঠনের সভাপতি মো. রায়হান আলী রানু ও সাধারণ সম্পাদক মো. বেলাল মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নবগঠিত উপদেষ্টা কমিটির সদস্যদের সহযোগিতায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও সংগঠনের উন্নয়নে উপদেষ্টারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা