
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌর এলাকার দলগাড়া গ্রামের সাতজন উপকারভোগীর প্রত্যেককে ৯৫ হাজার ৫৪২ টাকা করে মোট ৬ লাখ ৬৮ হাজার ৭৯৪ টাকার চেক বিতরণ করা হয়।
উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিকসহ সংশ্লিষ্টরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা