সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শিক্ষার্থী‌দের মা‌ঝে লংকাবাংলার ফলজ বৃক্ষরোপণ ও বিতরণ

বগুড়া সংবাদ : পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় ফলজ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হ‌য়ে‌ছে।
বগুড়া শহরের লতিফপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার রোপণকৃত গা‌ছে পা‌নি দেয়া হয় এবং সোমবার দিনব‌্যাপী কর্মসূ‌চি‌টি পালন শে‌ষে রা‌তে সমা‌প্তি ঘোষণা করা হয়।কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি ফলজ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির উত্তর অঞ্চলের প্রধান মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ, শাখার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মো. মিজানুর রহমান বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণীকুলের নিরাপদ আবাসস্থল সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, “লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মসূচিটি হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষার্থীরা নিজের হাতে গাছের চারা রোপণ করে এবং সেগুলোর পরিচর্যার অঙ্গীকার করে। শিক্ষক-শিক্ষিকারাও তাদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন।

Check Also

তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ ্

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *