সর্বশেষ সংবাদ ::

কাহালু সদর ইউনিয়নের গিরাইল গ্রামে উঠান বৈঠক করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম

বগুড়া সংবাদ  : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু সদর ইউনিয়নের গিরাইল গ্রামে উঠান বৈঠক করেছেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মো. আব্দুল করিম।
গত বুধবার সন্ধ্যায় গিরাইল গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুল করিম বলেন, ‘ইউনিয়নবাসীর যেকোনো বিপদ-আপদে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। যেকোনো সময় আমাকে ডাক দিলে আমি আপনাদের ডাকে সাড়া দেব। সমাজের সার্বিক উন্নয়ন এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমি কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আসন্ন কাহালু সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গিরাইল গ্রামের সর্বস্তরের জনগণ।
উঠান বৈঠক শেষে গিরাইল গ্রামের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার উৎসাহ বাড়াতে একটি ফুটবল উপহার দেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুল করিম।

Check Also

সান্তাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ : বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *