সর্বশেষ সংবাদ ::

বগুড়ার খান্দারে জামিয়া আরাবিয়া মাদরাসায় সিরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ : পবিত্র সিরাতুন্নবী সা: উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়ার মহানগরীর খান্দারস্থ জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আলোচনা সভা কোরআন সবক ও দোয়া মাহফিল মাদরাসার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইমাম আবু রাজীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু। মাদরাসার ধর্মীয় সম্পাদক মাহফুজার রহমান বোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার মো: মাসুম চৌধুরী, ইয়াতিমখানার সভাপতি হামিদুল হক রতন, মুহতামিম মাওলানা তৌহিদুল হক আকন্দ, সেক্রেটারী আশরাফুল ইসলাম। আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরীর সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম যুক্তিবাদী, ক্বারী মাওলানা মো: সিয়াম হোসেন বাস্তববাদী, বাইতুল বারী পার্ক জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ক্বারী রবিউল ইসলাম।  মাহফিলে বক্তারা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহবান জানান।

Check Also

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *