সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ : বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর সান্তাহার বড় আখিড়া জামে মসজিদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সান্তাহার পৌর বিএনপির চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শওকত, সাংগঠনিক সম্পাদক কামাল মোল্লা, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নওফেল হাসান বিপাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, পৌর যুবদল নেতা স্বপন, বাবু, মিলন, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, পৌর ছাত্রদল নেতা মিজান হোসেন, ছাত্র নেতা রজব, অন্তর, মমিন, আরাফাত, মুরাদ, রোহান, শাওনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *