সর্বশেষ সংবাদ ::

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সিরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে  পবিত্র “সিরাতুন্নবী সাঃ উপলক্ষে সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংস্থার যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক ও সহযোগিতায় ছিলেন ২য় যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম মুক্তা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জোড়া নজমুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোঃ আব্দুস সালাম ও মাওলানা ইসমাঈল হুসাইন। আলোচকগণ ‘সিরাতুন্নবী (সাঃ)’ এর উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্যদের মাওঃ মোঃ রুহুল আমিন, মোঃ আরেফ বিল্লাহ বিলু, কাজী আবু বকর সিদ্দিক সহ সংস্থার অনেক আজীবন সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *