সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আমীরে জামায়াতের সম্মেলন সফল করতে সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বগুড়ায় আসছেন। ঐ দিন সকাল ৯টায় তিনি টিএমএসএস মমইন কনভেনশন সেন্টারে বগুড়া মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে বুধবার রাতে নবাববাড়ী সড়কস্থ বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া নগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, এড. শাহীন মিয়া, এড. নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন। সভায় ৩২ টি ইউনিটের আমীর সেক্রেটারী অংশ গ্রহণ করে। সভা শেষে শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া শহর ও জেলা জামায়াত রুকন সম্মেলনে ৫ হাজার রুকন (সদস্য) অংশ গ্রহণ করবে এবং সম্মেলনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেবেন।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *