সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জমিজমা সংক্রান্ত মারপিটে মা-মেয়ে আহত

বগুড়া সংবাদ  : বগুড়ার সোনাতলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটে খাতিজা বেগম (২৬) ও তার মেয়ে ফারজানা খাতুন (১১) আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পক্ষের দাবি, একই বাড়ির খাতিজা বেগম ও বাবলু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারপিটে রূপ নেয়। এতে খাতিজা বেগম ও তার মেয়ে ফারজানা খাতুন আহত হয়।
পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ফারজানা খাতুন মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গেছে।
মারপিটের বিষয়টি সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আহত পক্ষ ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থনা করেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *