সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের অনুকূলে অসহায় ও দুঃস্থদের মাঝে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সংসদ সদস্যের পক্ষ থেকে অসহায়-দুঃস্থদের মাঝে এ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১২ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই মাসের কথিত সরকারবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *