সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান

বগুড়া সংবাদ  : সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে বগুড়ার আদমদীঘিতে গরীব, দুঃস্থ, কর্মহীন, রোগীর চিকিৎসা সেবা, প্রতিবন্ধী সহ অসহায় ৫০ জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা চত্বরে বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই অনুদানের চেক অসহায় মানুষের  মাঝে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানাসহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

Check Also

কাহালুতে ৫ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মাশরাফ হাসান

বগুড়া সংবাদ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *