সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বগুড়া ১৯ নম্বর ওয়ার্ডের কর্ণপুর মাজার গেটের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রেজাউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শয়ন খন্দকার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামীম, সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল করিম মিষ্টার, ১৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোস্তফা আল ঠান্ডু, ১৯ নম্বর ওয়ার্ডের
মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমান, শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন সালেহ রাতুল এবং ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মো. নাইমুল ইসলাম সহ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে তরুণ সমাজকে সচেতন করার পাশাপাশি পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Check Also

আদমদীঘিতে শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের

বগুড়া সংবাদ  : বগুড়ার আমদীঘিতে রবিউল ইসলাম ফকির নামের একজনের শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *